বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

নিজের ছেলের বিয়ে দিয়ে ব‘রখাস্ত হলেন স্কুল শিক্ষিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  নিজের ছেলের বিয়ে দেয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন স্কুল শিক্ষিকা শামসুন নাহার।  মঙ্গলবার সকালে এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, পঞ্চম শ্রেণির ছাত্রীর সাথে দশম শ্রেণিতে পড়ুয়া নিজের ছেলের বিয়ে দেন বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামসুন নাহার।

বিষয়টি গণমাধ্যমে এলে সরেজমিনে তদন্তের জন্য একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করায় স্কুলশিক্ষিকা শামসুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ মার্চ পঞ্চম শ্রেণির ছাত্রীর সাথে নিজের ছেলের বিয়ে দেন স্কুলশিক্ষিকা শামসুন নাহার। সম্প্রতি স্কুলছাত্র তার বাল্যবধূকে নিয়ে শ্বশুড় বাড়ি বেড়াতে এলে বিষয়টি জানাজানি হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ