বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

ভাসানচরের উদ্দেশে আরো ১৫৪৪ রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে ১৩ দফার দ্বিতীয় দিনে রওনা দিয়েছেন ১৫৪৪ রোহিঙ্গা। বুধবার রাতে চট্টগ্রামে পৌঁছানোর কথা তাদের।

আজ বৃহস্পতিবার সকালে নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়া হবে।

গত দুই দিনে তিন হাজার ৫৪৩ রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেয় বলে মাঝি আবদুল হামিদ জানিয়েছেন।

এতে পরিবারের সংখ্যা ১১৬৮। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো বলেন , ১৩তম দফার ২য় দিনের প্রথম ধাপে ১ হাজার ২২ জন এবং দ্বিতীয় ধাপে ৫২২ জনসহ মোট ৫০১ পরিবারের ১ হাজার ৫৪৪ রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তাদের নিয়ে যেতে অ্যাম্বুলেন্সসহ ৩৭টি বাস দেওয়া হয়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, ১৩তম দফার প্রথম দিনে মঙ্গলবার (২৯ মার্চ) ১ হাজার ৯৯৯ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচর নিয়ে যাওয়া হয়। ওইদিন দুপুরে উখিয়া কলেজ মাঠ থেকে ৩৯ বাসে এসব রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছিল।

এ পযর্ন্ত নোয়াখালীর ভাসানচরে ২৭ হাজার ৫৮১জন রোহিঙ্গা গিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ