শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

১ এপ্রিল থেকে মহিলাদের জন্য মু'আল্লিমা ও কারিয়ানা প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : ১ এপ্রিল থেকে সাইনবোর্ডে শান্তিধারায় মহিলাদের জন্য মু'আল্লিমা ও কারিয়ানা প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে হিসবুল মু’আল্লিমীন বাংলাদেশ।

রোববার (২০ মার্চ) থেকে হিফজ শিক্ষক কোর্সের ভর্তি শুরু হয়েছে। থাকা-খাওয়াসহ একমাস কোর্সের ভর্তি ফি ৫,৩০০ টাকা । ২ মাস ও ৩ মাসের ফি প্রতি মাসে ৪,৫০০ টাকা করে।

ক্লাস শুরু হবে আগামী ১ এপ্রিল (শুক্রবার) থেকে। চলবে পরবর্তী একমাস বা ২০দিন পর্যন্ত। প্রশিক্ষণ শেষে রয়েছে সনদ প্রদান এবং নিশ্চিত খেদমতের ব্যবস্থা।

প্রশিক্ষণ প্রদান করবেন : জাউজায়ে শাইখুল কুররা বিনতে শাইখুল কুররা।

প্রশিক্ষণের সার্বিক তত্বাবধানে রয়েছেন জোয়ার সাহারা ও আবিদাতুন নিসা ট্রেনিং সেন্টার মহিলা মাদরাসার মুহতামি শাইখুল কুররা হােসাইন আহমাদশাইখুল কুররা হােসাইন আহমাদ

প্রশিক্ষণের শর্ত ও নিয়মাবলি :
প্রয়ােজনীয় বিছানাপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হতে হবে।
ভর্তির সময় ২কপি পাসপাের্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি আনতে হবে।
থাকা খাওয়ার জন্য আলাদা ফি দিতে হবে না।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে ছুটির জন্য কোন আবেদন গ্রহণযােগ্য হবে না।
আরবী প্রশিক্ষণে বাংলা, গণিত ও ইংরেজী বিষয়ে প্রাথমিক ভাবনা দেওয়া হবে।
প্রশিক্ষণ সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশব্যাপী খেদমতের সু-ব্যবস্থা থাকবে।
মুআল্লিমা প্রশিক্ষণে পূর্ণ যােগ্য না হলেও কৃারীআনা প্রশিক্ষণে ভর্তি হওয়ার সুযােগ থাকবে।

প্রশিক্ষণ স্থান :
আবিদাহ নূরানী তালিমুল কুরআন ট্রেনিং সেন্টার মাহিলা মাদরাসা

এছাড়াও  ৭ শাওয়াল হতে ১৫ শাওয়াল পর্যন্ত ৭ ও ৮ বছরের বালিকাদের নুরানী, নাজেরা বিভাগে ভর্তি নেওয়া হবে।

ঠিকানা ও যোগাযোগ :
হিসবুল মু’আল্লিমীন ট্রেনিং সেন্টার, সাইনবোর্ড, ঢাকা। জামিয়া আশরাফিয়া মাদ্রাসার বিপিরীতে। মোবাইল : ০১৯৯৫৮৬৯৪০৫, ০১৯৮৫৮৬৯৪০৫

- এডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ