শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

জাতীয় মসজিদের নতুন খতিবকে হাইয়াতুল উলইয়ার অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মনোনীত হওয়ায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর সদস্য, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহারডাঙ্গা বাংলাদেশ এর সভাপতি, মুজাহিদে আ‘জম আল্লামা শামসুল হক ফরিদপুরী (র.) এর সাহেবজাদা আল্লামা মুফতি রুহুল আমীনকে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর মুহতারাম চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এবং শীর্ষ উলামায়ে কেরাম অভিনন্দন জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান বলেন, আল্লাহ তা‘আলার দীনের খেদমতে এবং দেশ ও জাতীর ধর্মীয় প্রয়োজনে তিনি ইনশাআল্লাহ, সঠিক ও বলিষ্ঠ ভুমিকা রাখতে সক্ষম হবেন। আল্লাহ তা‘আলা সকলের কল্যাণ করুন। আমীন।

এর আগে গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি, মাওলানা শামছুল হক ফরীদপুরী (ছদর ছাহেব রহ.) এর ছেলে মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেন গওহরডাঙ্গা মাদরাসার শিক্ষক, মুফতি রুহুল আমীনের ছেলে মুফতি উসামা আমিন।

তিনি জানান, মুফতি রুহুল আমীনকে খতিব পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একাধিক সূত্রে আমরা বিষয়টি জেনেছি। তবে অফিসিয়ালি কোনো কাগজ হাতে পাইনি।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন ইন্তেকাল করেন। ২০০৯ সালের জানুয়ারি থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ