সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বিষ প্রয়োগে সন্তানকে হত্যার অভিযোগে পিতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গায় বিষাক্ত ইনজেকশন দিয়ে আড়াই মাস বয়সী শিশুপুত্রকে হত্যার অভিযোগে পিতা ইখলাছ উদ্দিনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ মার্চ) পৌর এলাকার মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইখলাছ উদ্দিন মাঝেরপাড়ার পলাশ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। শিশুটির নাম ইকবাল হোসেন।

শিশুর মা মিতা খাতুন বলেন, তিনি ইখলাছের দ্বিতীয় স্ত্রী। আড়াই মাস আগে তাদের একটি পুত্র সন্তান হয়। এরপর থেকেই স্বামী ইখলাছ তাকে সন্দেহ করে এবং শিশুসন্তানটি তার নয় বলে দাবী করে আসছিলো। এ নিয়ে প্রায়ই উভয়ের মধ্যে ঝগড়া হয়। বুধবার সকালে শিশুটি তার পিতা ইখলাছের কোলে ছিল। হঠাৎ কেঁদে উঠলে কাছে গিয়ে দেখতে পান শিশুটির বাম পা দিয়ে রক্ত ঝরছে।

তিনি অভিযোগ করেন, তার স্বামী পরিকল্পিতভাবে শিশুটিকে বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা করেছে। স্থানীয়রা জানান, বিষয়টি জানার পর শিশুটিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। সন্ধ্যায় রাজশাহী নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবু সাঈদ জানান, অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। শিশুটির মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ