বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

অসহায়দের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন পুলিশ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার।।

ভোলা থেকে>

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন   পুলিশসদস্য জীবন মাহমুদ।

শুক্রবার (১ এপ্রিল) বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নস্থ বায়তুন নুর জামে মসজিদ মাঠে প্রায় ৩০ জন দুস্থ অসহায়দের মাঝে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, টবগী ইউনিয়নস্থ হাফিজ ইব্রাহীম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকারিয়া আজম, পুলিশ সদস্য লিটন চৌধুরী ও বিভিন্ন স্বেচ্ছাসেবক কর্মী প্রমুখ।

জানা জায়, একই দিনে এর আগে ১০জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিনও বিতরণ করেন জীবন মাহমুদ।

পুলিশ সদস্য জীবন মাহমুদ বলেন, আমি আশাবাদী যেসকল দুস্থ ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ করছি তারা যে পরিমাণ আয় করবে তাতে অন্তত সংসার চলে যাবে। তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হবে এবং যাদেরকে ইফতার সামগ্রী বিতরণ করেছি অন্তত কিছুদিন হলেও তারা ভালো থাকবে। আমার মানবিক কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ