বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

চাঁদপুরে হাসপাতালের ছাদ ধ’সে মা-নবজাতক আ’হত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ছাদ ধসে প্রসূতি মাসহ নবজাতক আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় এই হাসপাতালের তৃতীয় তলায় শিশুদের কেএমসি কর্না এ দুর্ঘটনা ঘটের আহত তাসকিয়া (২৭) চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদ গ্রামের রাসেল সরদারের সহধর্মিণী।

হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ প্রসব ব্যথা নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তারিখ ভর্তি হন তাসকিয়া। নবজাতক জন্ম নেওয়ার পর তাদেরকে শিশু ওয়ার্ডের কেএমসি কর্নারে আলাদাভাবে রাখা হয়।

হঠাৎ করে সন্ধ্যায় ওয়ার্ডের একপাশের ছাদ ধসে মা ও নবজাতক আহত হয়। তবে কেএমসি কর্নারে অন্য রোগী না থাকায় আর কেউ আহত হয়নি। মা ও নবজাতক শঙ্কামুক্ত রয়েছে বলে জানান কর্তব্যরত নার্সরা।

আহত তাসকিয়া বলেন, আমি আমার মেয়ে নবজাতককে নিয়ে শুয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে আমার মাথায় ছাদের কিছু অংশ ধসে পড়ে। ঘটনাস্থলে আমার মাথার একপাশ থেতলে যায়। এবং আমার মেয়েও কিছুটা আহত হয়। পরে নার্সরা এসে আমাদের উদ্ধার করেন।

হাসপাতালের কর্তব্যরত নার্স মিথুন বলেন, আমরা অন্যপাশে ডিউটিরত ছিলাম। শিশু ওয়ার্ডের ক্যাঙ্গারু মাদার কর্নারে (কেএমসি) রোগীদের চিৎকারে শুনে সেখানে ছুটে যাই। তবে ছাদ ধসে বড় ধরনের কিছু ঘটেনি। কেন এমন হয়েছে সেটা কর্তৃপক্ষ বলতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ