সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন

ভোলায় ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে হাসপাতালে ৪০১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত এক সপ্তাহে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪০১ জন।

শুক্রবার (১ এপ্রিল) নতুন করে জেলা সদর হাসপাতালে আরও ১১, দৌলতখানে ৬, মনপুরায় ৪, লালমোজনে ৮ ও তজুমদ্দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে শয্যা সংকট থাকায় অনেক রোগীকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে দেখা গেছে। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা বেশি।

অন্যদিকে রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। আবহাওয়া পরিবর্তন এবং গরম বেড়ে যাওয়ার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে জানান চিকিৎসকরা। তবে হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ সরবরাহ রয়েছে।

ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আছেন ৪০ জন রোগী। এর মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ১১ জন। এখানে ১০টি শয্যা থাকলেও গাদাগাদি করে এক বেডে একাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। কেউ আবার বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

ভোলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কবিতা বিশ্বাস বলেন, হাসপাতালের রোগীদের চাপ একটু বেশি। তবুও আমরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।

ভোলার সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে সারাদেশের মতো ভোলাতেও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন সরবরাহ রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ