বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

বাঘাইছড়িতে দরিদ্রদের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।

খাগড়াছড়িপ্রতিনিধি>

খাগড়াছড়ির সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়িতে মাহে রমজান উপলক্ষে দেড় শতাধিক হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য ও উন্নত ইফতার সামগ্রী বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

বৃহস্পতিবার (৩১মার্চ) সকাল ১১ টায় মারিশ্যা জোন সদরে জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন ভুইঁয়া, পিএসসি, আর্টিলারী এ ইফতার সামগ্রী বিতরণ করেন ।

অসহায় ও হত দরিদ্র ৭৫ পরিবার এবং উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে প্রশিক্ষণ টিলা এলাকায় অসহায় ৮০ পরিবারসহ মোট ১৫৫ পরিবারকে চাউল পাঁচ কেজি, ছোলা দুই কেজি, সোয়াবিন তেল এক কেজি, খেজুর এক কেজি, ডাউল এক কেজি করে দেওয়া হয়।

এ সময় প্রশিক্ষণ টিলা এলাকায় জোন কমান্ডারের পক্ষে বিজিবি মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মনোয়ার হুসেন উপস্থিত ছিলেন।

বিজিবি জোন কমান্ডার জানান, শান্তি সম্প্রিতি ও উন্নয়ন এবং বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও এমন জনকল্যাণমুখী কাজ অব্যহত থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ