সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি

বায়তুল মোকাররমের নতুন খতিবকে গোপালগঞ্জ উলামা পরিষদের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত হওয়ায় আল্লামা মুফতি রুহুল আমিনকে মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ জেলা উলামা পরিষদের আহ্বায়ক মাওলানা শামসুল হক ও সদস্য সচিব মুফতি শুয়াইব ইবরাহীম।

যৌথ এক বিবৃতিতে জেলা ওলামা পরিষদের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব মহোদয় বলেন যে, মোজাহিদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. এর সুযোগ্য সাহেবজাদা একজন বহুমুখী প্রতিভার অধিকারী যুগসচেতন প্রথিতযশা আলেমে দ্বীন। তিনি ঐতিহ্যবাহী গহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক ও আলহাইয়াতুল উলইয়া এর সদস্য। কওমি সনদের সরকারি স্বীকৃতি অর্জনে তার অনন্য অবদান রয়েছে এবং জাতীয় ক্ষেত্রে ইসলাম ও মুসলমানদের সঙ্কটকালীন মুহূর্তে তার অনন্য অবদান অনস্বীকার্য।

এমন সুযোগ্য ব্যক্তিত্বকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত করে সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে। বিবৃতিদাতারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও কৃতজ্ঞতা প্রকাশ করে সদস্য-সচিব মুফতি শুয়াইব ইবরাহীম বলেন, আল্লামা মুফতি রুহুল আমিন-এর কাছ থেকে জাতি সঠিক রাহবারি ও দিকনির্দেশনা পাবে, ইনশাআল্লাহ। আল্লাহতালা তাকে দীর্ঘ হায়াত, সুস্থ জীবন এবং জাতির কল্যাণে অবিরত খেদমত করার তৌফিক দান করেন। আমিন!

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ