সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার

সাহরি খেয়ে ফজর পড়তে বের হতেই ব্যবসায়ীকে গু*লি করে হ*ত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঘাউড়া গ্রামে আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার ভোর রাতে সাহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে দুর্বৃত্তরা তাকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সুমন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের আবু মিয়ার ছেলে।

গত কয়েক বছর যাবৎ তিনি বাঘাউড়া গ্রামের হাসান মিয়ার বাড়িতে ভাড়া থেকে বাঘাউড়া বাজারে ‘মায়ের দোয়া ফার্নিচার মার্ট’ নামে একটি দোকান দিয়ে ব্যবসা করছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম, ওসি আমিনুর রশিদ ও ডিবির একটি বিশেষ টিম। পুলিশ লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিসুর রহমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ