সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পারিবারিক বন্ধন রক্ষায় সম্মিলিত ভূমিকা জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি ‘শাপলা চত্বর মামলায় অভিযোগ দাখিল ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক’ ফরজ নামাজের পর রাসুলুল্লাহ (সা.) যেসব দোয়া পড়তেন কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা

নতুন খতিবকে নরসিংদী জেলা কওমি মাদরাসা পরিষদের সভাপতির শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল হুদা: বায়তুল মুকাররম আমাদের জাতীয় মসজিদ। এই মসজিদের খতিব দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অভিভাবকের দায়িত্ব পালন করবেন। ধর্মীয় যে কোন ইস্যুতে তিনি মতামত প্রদান করবেন। বিশৃঙ্খল পরিবেশকে শান্ত করবেন। যে কোন সমস্যায় তিনি সাহসী পদক্ষেপ গ্রহণ করবেন।

জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের প্রয়োজন ছিল জাতীয় নেতৃত্ব দানকারী একজন প্রাজ্ঞ ব্যক্তির।

অভিভাবকত্বের এই গুরু দায়িত্ব পালনের জন্য জাতীয় মসজিদে খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন আল্লামা মুফতি রুহুল আমিন। তিনি সদর সাহেব রহমাতুল্লাহি আলাইহির যোগ্য উত্তরসূরী। কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আলহাইয়াতুল উলইয়ার সদস্য। গওহরডাঙ্গা মাদরাসার প্রিন্সিপাল।

জাতীয় মসজিদে যোগ্য খতিব নিয়োগে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রত্যাশা পূরণ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন বেফাকের সহসভাপতি, নরসিংদী জেলা কওমি মাদরাসা পরিষদের সভাপতি ও দারুল উলুম দত্তপাড়া মাদরাসা প্রিন্সিপাল হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকার। তিনি অভিনন্দন ও মোবারকবাদ জানান নবনিযুক্ত খতিব আল্লামা রুহুল আমিনকেও।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ