বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

বরিশালে ট্রলারডুবি: মা-মেয়ের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালের মেহেন্দিগঞ্জের গজা‌রিয়া নদীতে ট্রলার‌ ডুবে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও তিনজন। শুক্রবার (৮ এপ্রিল) সকালে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

এরপর দুপুর ১২টার দিকে মাহেনুর বেগম (৫০) ও তার মেয়ে নাসরিন বেগমের (২৫) মৃতদেহ উদ্ধার করা হয়। সেই সঙ্গে নিখোঁজ ৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।

বিষয়‌টি নি‌শ্চিত করেছে মেহে‌ন্দিগঞ্জ থানা পু‌লি‌শের প‌রিদর্শক (তদন্ত) মো. শ‌হিদুজ্জামান। তিনি জানান, মাহেনুর বেগম মাঝেরচর এলাকার সালাম হাওলাদারের স্ত্রী এবং নাসরিন বেগম তার মেয়ে।

তি‌নি আরও জানান, মেহে‌ন্দিগঞ্জের মাঝেরচর থেকে দ‌ড়িরচর খাজু‌রিয়ায় এক স্বজনের জানাজায় যাওয়ার পথে ২৫ জন যাত্রী নিয়ে গজা‌রিয়া নদীতে ট্রলার‌টি ডুবে যায়। এরপর সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও দুই জনের লাশ উদ্ধার করা হয় এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধা‌র কাজ চলছে।

ট্রলার ডুবিতে নিহত মা ও মেয়ের লাশ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এছাড়া জীবিত উদ্ধারকৃতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ