বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

হি*জাব পরায় ছাত্রীদের মারধরের প্র*তিবাদে ঝিনাইদহে ই*সলামী ছাত্র আ*ন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুর আলম খান।।

নিজস্ব প্রতিনিধি>

হিজাব পরে স্কুলে আসায় ছাত্রীদের নির্যাতনের ঘটনায় সেই শিক্ষিকাকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলা শাখা।

আজ (শুক্রবার) জুমার নামাজের পর উপজেলার জলিলপুর সাতমাথা মোড়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম আলীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীরা বলেন, ৯২ভাগ মুসলমানের দেশে হিজাব পরার কারণে ছাত্রীদের শিক্ষিকা মারধর করবে এই সাহস পায় কোথায় থেকে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিছু কুচক্রী মহল সাম্প্রদায়িকতা সৃষ্টি করে দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছে। এবং এর মধ্যে যে গভীর চক্রান্ত আছে তা খুঁজে বের করে দোষীদের বিচারের আওতায় আনা না হলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ।

মনববন্ধনে উপস্থিত ছিলেন সহ সভাপতি নুর আলম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আবদুস সবুর প্রশিক্ষণ সম্পাদক আশিক সহ সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ জনগণ। বক্তব্য রেখেছেন মুফতি মাসুদুর রহমানমুহাদ্দিস মাদ্রাসা জলিলপুর মহেশপুর ঝিনাইদহ।

গত বুধবার নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরে স্কুলে আসায় কমপক্ষে ১৮ জন ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষিকা আমোদিনি পাল।

পরে বাড়িতে গিয়ে শিক্ষার্থীরা বিষয়টি  তাদের অভিভাবকদের জানালে এলাকায় তোলপাড় শুরু হয়। এঘটনায় অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন। এর জের ধরে কয়েকশ’ অভিভাবক বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলে গিয়ে প্রতিবাদ জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ