রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এ বছরের সাদাকাতুল ফিতর বিষয়ে হাটহাজারী মাদরাসার ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ১৪৪৩ হিজরি সনের জনপ্রতি সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করে ফতোয়া প্রকাশ করেছে এশিয়ার অন্যতম ও প্রাচীন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।

ফতোয়ায় বলা হয়েছে, চলতি বছরের সর্বনিম্ম সাদাকাতুল ফিতর ৭৫ টাকা। সর্বোচ্চ সাদাকাতুল ফিতর ২২০০ টাকা। তবে এটি শুধু চট্টগ্রাম জেলার জন্য প্রযোজ্য। অন্য জেলার বাজার মূল্য অনুযায়ী সাদাকাতুল ফিতর নির্ধারণ হবে বলে জানানো হয়েছে।

ইসলামী শরীয়াহ মতে গম, ভুট্টা, যব, কিসমিস, খেজুর ও পনির এর মধ্যে যেকোনো একটি পন্য দ্বারা ফিতরা প্রদান করা যায়।

ফিতরার পরিমান: খেজুর, কিসমিস, ভুট্টা, পনির ও যবের ক্ষেত্রে এক সা’ (৩ কেজি ২৭০ গ্রাম) বা তার সমপরিমান টাকা। গম বা আটার ক্ষেত্রে আধা সা’ (১ কেজি ৬৩৫ গ্রাম) বা তার সমপরিমান টাকা।

বর্তমান বাজার মূল্য অনুযায়ী, আটা ১ কেজি ৬৩৫ গ্রাম ৭৩ টাকা ৫৭ পয়সা। আদায়ের সুবিধার্থে ৭৫ টাকা। যব ৩ কেজি ২৭০ গ্রাম ১০৪ টাকা ৬৫ পয়সা। আদায়ের সুবিধার্থে ১০৫ টাকা। ভুট্টা ৩ কেজি ২৭০ গ্রাম ২২৮ টাকা ৯০ পয়সা। আদায়ের সুবিধার্থে ২৩০ টাকা। খেজুর ৩ কেজি ২৭০ গ্রাম ৯৮১ টাকা। আদায়ের সুবিধার্থে ৯৮৫ টাকা। কিসমিস ৩ কেজি ২৭০ গ্রাম ১১৪৪ টাকা ৫০ পয়সা। আদায়ের সুবিধার্থে ১১৪৫ টাকা। পনির ৩ কেজি ২৭০ গ্রাম ২১৯৭ টাকা ৪৪ পয়সা। আদায়ের সুবিধার্থে ২২০০ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ