রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

সরকার রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণের মধ্যে নেই। সরকার কয়েকজনকে বড়লোক করার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে দুর্নীত আর লুটপাটের ইতিহাস। মেগা প্রজেক্টের নামে সরকার প্রতিনিয়ত দুর্নীতি করছে আর সবকিছুর জন্য বিএনপির কাঁধে দোষ চাপাচ্ছে।

তিনি আরও বলেন, সরকার মিথ্যা মামলার নতুন খেলা শুরু করেছে। তারা সবাইকে আটকে রেখে আবারও একতরফা নির্বাচন করতে চায়।

-এএ