শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

‘তত্ত্বাবধায়ক সরকারের প্রতি কোন আস্থা নেই জাতীয় পার্টির’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদের বলেছেন, জাতীয় পার্টির তত্ত্বাবধায়ক সরকারের প্রতি কোন আস্থা নেই। যতবার তত্ত্বাবধায়ক সরকার হয়েছে ততবারই জাতীয় পার্টি তাদের অবিচারের শিকার হয়েছে।

আজ বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সভাপতি শাহ ইমরান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

জি.এম. কাদের আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িতদের নিরপেক্ষ ও সাহসী হতে হবে। পেশি শক্তি ও টাকার প্রভাবে নির্বাচন ব্যবস্থা নষ্ট হচ্ছে। নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার কারণে রাজনীতিতে সৎ ও নীতিবান মানুষ ভালো করছে না।

তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ এবং করোনার প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ছে। অর্থনৈতিক সংকটে পড়েছে সাধারণ মানুষ। দ্রব্যমূল্য বেড়ে গেছে। মানুষের আয় কমে গেছে।’

বাস্তবতা মোকাবেলায় সকল রাজনৈতিক দলের সহায়তায় করণীয় ঠিক করা জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘সরকারকেই উদ্যোগী হয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা করতে হবে।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ