বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

ফেনীতে হোমিওপ্যাথি দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ফেনী জেলা শাখার উদ্যোগে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানী ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭তম জন্মবার্ষিকী ও হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) সকাল ১১ টায় ফেনী শহরের বনানী পাড়ায় দারুল ইহসান মাদ্রাসায় এই আলোচনা সভা উদ্বোধন করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া।

অধ্যক্ষ নূর মোহাম্মদ আজমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উপদেষ্টা ডা. শাহাদাত হোসাইন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, জাকের হায়দার সুমন, রোগী কল্যাণ সোসাইটির সদস্য এম মোকছুদুর রহমান মিয়াজী।

হোমিওপ্যাথি দিবসে আরও বক্তব্য রাখেন- ডা. আবদুর রব ভূঁইয়া, ডা. মোহাম্মদ আলী, ডা.মোতাহের হোসাইন, মাওলানা রেজাউল করিম নাদীম, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির সদস্য রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান চৌধুরীসহ জেলা শাখার নেতৃবৃন্দ।

হোমিওপ্যাথির উন্নয়নের জন্য কিছু সুপারিশ করেন নেতৃবৃন্দ- এক. পেশাগত দক্ষতা বৃদ্ধিতে রাষ্ট্রীয় উদ্যোগে আন্তর্জাতিক ও দেশীয় চিকিৎসালয়ে গবেষণা করার সুযোগ বৃদ্ধি করতে হবে।
দুই. হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন করতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে হবে।
তিন. ফেনীসহ সারা বাংলাদেশে তথাকথিত হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে ভেজাল ঔষধ আর গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা, বিভিন্ন রোগের নামে বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা করানো বন্ধ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ