বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরের ট্রাকের ধাক্কায় সোহাগ মিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে বিরিশিরি–শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেচর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেচর এলাকার হেনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সোহাগ মিয়া বিরিশিরি – শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেচর এলাকায় রাস্তা পার হচ্ছিলো। ওই সময় দুর্গাপুরের দিকে আসা একটি দ্রুতগামী ট্রাক সোহাগ মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু সোহাগ নিহত হয়।

পরে স্থানীয় উত্তেজিত জনতা ওই গাড়ি ভাংচুরসহ রাস্তায় টায়ার জ্বালিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ