বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

ফটিকছড়ির লেলাং কওমী ওলামা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী লেলাং কওমী ওলামা পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক সেমিনার, নব নির্মিত মসজিদ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) বাদ আছর নয়াহাট বাজার সংলগ্ন নব নির্মিত মসজিদে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

লেলাং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরওয়ার উদ্দিন শাহিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেলাং কওমি উলামা পরিষদের উপদেষ্টা আমেরিকা প্রবাসী আলহাজ্ব সৈয়দ ইলিয়াস ।

পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা লোকমান বিন হারুনের সঞ্চালনায় সেমিনারে আলোচনা অংশগ্রহণ করেন করেন- তাজবীদুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা কারী ওসমান শাহ নগরী, বাবুনগর মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি রহিমুল্লাহ শাহ নগরী, মাওলানা হাফেজ মঈনুদ্দিন, মাওলানা আবুল কালাম, মুফতি আনিসুর রাহমান, মুফতি এনামুল হাসান, মাওলানা এমদাদুল্লাহ হাবিবী, মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বলেন, লেলাং কওমি ওলামা পরিষদ প্রতিষ্ঠা লগ্ন হতে দেশ ও মানবতার কল্যাণের জন্য অগ্রণী ভূমিকা পালন করছে। লেলাং ইউনিয়নের ওলামায়ে কেরামের এই পরিষদ সারাদেশের ওলামাদের জন্য মাইল ফলক হয়ে থাকবে।

তিনি ওলামা পরিষদের উদ্যোগে নব নির্মিত মসজিদের জন্য এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিয়ে সকলকে মসজিদ নির্মাণে সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

দেশ, জাতি ও ইসলামের উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে সেমিনার শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ