শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ডিমের চপ: ইফতারে বাড়তি স্বাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিম ছোট থেকে বড় সবারই পছন্দের খাবার। ডিম দিয়ে চপও অনেকের পছন্দের। ইফতারে বাড়তি স্বাদ যোগ করতে মজাদার এই খাবারটি তৈরি করতে পারেন।

উপকরণ : ডিম ৫ টি, আলু বড় আকৃতির ২ টি, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা ২ চা চামচ, ধনে গুঁড়া ১ চিমটি, মরিচ গুঁড়া আধা চা চামচ, তেল পরিমাণ মতো, ১০০ গ্রাম বেসন, কর্ন ফ্লাওয়ার ১ চা চামচ

প্রস্তুত প্রণালি : ডিম এবং আলু সিদ্ধ করুন। খোসা ছাড়িয়ে নিন। ডিমের খোসা ছাড়িয়ে ঠান্ডা করে রাখুন। পরে প্রতিটি ডিম অর্ধেক করে কেটে নিন। আলু ভালো করে চটকিয়ে মেখে নিন। এবার আরেকটি পাত্রে পানির সাথে বেসন, ১ চা চামচ কর্ন ফ্লাওয়ার এবং লবণ মিশিয়ে নিন। একটি মসৃণ ব্যাটার তৈরি করুন।

একটি প্যানে পরিমাণমতো তেল গরম করুন। আদা, রসুন, পেঁয়াজ বাটা দিন। হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলা এবং স্বাদমতো লবণ দিন। ৫ থেকে ৬ মিনিট কষিয়ে নিন। তারপর চটকানো আলু যোগ করুন এবং ভালভাবে মেশান। চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার চপের পরিমাণ আলু নিয়ে মাঝখানে ডিমের পুর দিয়ে মুখ বন্ধ করে চপ বানিয়ে নিন। সব বানানো হলে একটা একটা করে চপ ব্যাটারে ডুবিয়ে সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ