শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রংপুরে তরুণদের আয়োজনে ১ টাকায় বিভিন্ন পদের ইফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজানে সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থ মানুষদের জন্য এক টাকায় ইফতার বিতরণ করেছে রংপুরের এক দল তরুণ-তরুণী। এক টাকার বিনিময়ে আকর্ষণীয় প্যাকেটে ছয় পদের ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।

রোববার (১৬ এপ্রিল) বিকেলে ফেসবুকভিত্তিক গ্রুপ ‘আপডেট রংপুর’ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্প্রেড স্মাইলস’-এর উদ্যোগে নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় দুই শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তারা। এসময় মাত্র এক টাকা দিয়ে অটোচালক, পথচারী, রিকশাচালক ও অসহায়-দুস্থ মানুষ এই ইফতার কেনেন।

আয়োজকরা জানান, ইফতারের প্যাকেটে ছোলাসহ বিরানি, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, বুন্দিয়া, মুড়িসহ আরও কয়েক পদ রয়েছে। সঙ্গে দেয়া হচ্ছে একটি করে পানির বোতল।

ইফতার পেয়ে রিকশাচালক রেজাউল মিয়া বলেন, রিকশা চালিয়ে যা আয় হয় চাল ও সবজি কিনতে শেষ হয়ে যায়। ইফতার কিনতে গেলে কমপক্ষে ৪০-৫০ টাকা খরচ হয়। সেখানে এক টাকা দিয়েই ইফতার পেলাম।

আরেক অটো চালক ইউনুস আলী বলেন, ‘গত কয়েক দিন রোজগারও কমে গেছে। বাচ্চারা অনেক সময় ভালো খাবারের বায়না ধরে। কিন্তু ইফতার কিনতে গেলে যে দাম বাজারে। এখানে এক টাকায় ইফতার পায়া ভালোই উপকার হইলো।’

স্প্রেড স্মাইলস স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র আফ্রিদা জাহিন বলেন, ‘করোনাকাল পার হতে না হতেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে চরম মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। এমন দুর্যোগের পরিস্থিতিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। শত কষ্টের মধ্যে সিয়াম সাধনা করছেন এসব মানুষ। তাদের প্রায় দিনই ঠিকমতো ইফতারি জুটছে না। তাদের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ।’

ফেসবুকভিত্তিক গ্রুপ আপডেট রংপুরের প্রতিষ্ঠাতা অ্যাডমিন ও সংবাদকর্মী হাসান আল সাকিব বলেন, ‘যাদের সামর্থ্য আছে তাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই চিন্তা থেকেই আমরা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত হলেও অনেকে রোজা রেখে বিনামূল্যে ইফতার নিতে চান না। এসব বিবেচনায় রেখে কারও আত্মসম্মানে যেন আঘাত না লাগে বা ইফতার গ্রহণে কোনো বিব্রতকর অবস্থায় না পড়েন এজন্য প্রতিবছরের ন্যায় এবারও এক টাকার বিনিময়ে এ ইফতার বিতরণ করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ