বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাজু ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাত ২টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রাজুর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সাংবাদিক মহিউদ্দিনের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে বুড়িচং থানায় হত্যা মামলা করেন।

গত বুধবার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারিরা গুলি করে হত্যা করে সাংবাদিক মহিউদ্দিন সরকারকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ