শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইফতারে স্বাস্থ্যকর ফ্রুট কাস্টার্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইফতারে একটানা ভাজাপোড়া খাওয়ার পর মাঝেমধ্যে মিষ্টি খেলে মন্দ হয় না। বরং মিষ্টি খাবার ইফতারে বাড়তি আনন্দ যোগ করবে। এই মৌসুমে বাজারে অনেক ধরনের মৌসুমি ফল পাওয়া যায়। সেটা দিয়ে চাইলে বাড়িতে মজাদার কাস্টার্ড বানাতে পারেন।

উপকরণ: আড়াই কাপ দুধ, চিনি স্বাদ মতো,২ চামচ কাস্টার্ড পাউডার, কাঠবাদাম কয়েকটি, খেজুর কুচি কয়েকটি ধরনের ফল যেমন-কলা, আম, আপেল, আঙুর, ডালিম।

প্রস্তুত প্রণালি: একটা হাড়িতে দুধ দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। দুধ একটু ঘন হলে চিনি দিয়ে নাড়তে থাকুন। এবার পানিতে গুলিয়ে কাস্টার্ড পাউডার দুধে মিশিয়ে দিন। অল্প আঁচে নাড়তে থাকুন। দুধটা যাতে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখুন। ফুটে উঠলে নামিয়ে নিন। এবার ঠান্ডা হলে ফ্রিজে রাখুন। এক ঘণ্টা রাখার পর এতে বিভিন্ন ফল যোগ তরুন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু ফ্রুট কাস্টার্ড।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ