রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

দুই বছর পর এবার বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন কতজন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর বিশ্বের কোন দেশ থেকে কতজন মানুষ হজের সুযোগ পাবেন সেই তালিকা প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের সংবাদমাধ্যম ওকাজ এবং সৌদি গ্যাজেট একাধিক সূত্রের বরাত দিয়ে কোটা প্রকাশের খবর দিয়েছে।

করোনা মহামারির কারণে গত দুই বছর বিদেশিদের হজে অংশগ্রহণ বন্ধ ছিল। চলতি মাসের শুরুর দিকে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। একই সঙ্গে এ বছর ১০ লাখ হজযাত্রী সৌদিতে প্রবেশের অনুমতি পাবেন বলে জানানো হয়।

সৌদি আরবের প্রকাশিত হজ কোটা অনুযায়ী, বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকে এ বছর সর্বোচ্চ সংখ্যক মানুষ হজ করার সুযোগ পাবেন। ইন্দোনেশিয়ার ১ লাখ ৫১ জন হজে অংশ নিতে পারবেন। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ৮১ হাজার ১৩২ জন হজ করতে পারবেন পাকিস্তান থেকে। তৃতীয় স্থানে থাকা ভারতের ৭৯ হাজার ২৩৭ জন হজের সুযোগ পাবেন। এছাড়া চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের ৫৭ হাজার ৫৮৫ জন হজ করতে পারবেন।

তবে এ বছর সবচেয়ে কমসংখ্যক মানুষ হজ করার সুযোগ পাবেন আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে। এই দেশটির মাত্র ২৩ জন হজযাত্রী হজ করতে পারবেন। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৪৩ হাজার ৮ জনকে হজে পাঠাতে পারবে নাইজেরিয়া।

সৌদির হজ মন্ত্রণালয় বলেছে, আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩৫ হাজার ৩৭৫ জন হজের সুযোগ পাবেন মিসর থেকে। ইরানের ৩৮ হাজার ৪৮১ জন এবং তুরস্কের ৩৭ হাজার ৭৭০ জন হজ করতে পারবেন।

সূত্র বলছে, এ বছর যুক্তরাষ্ট্রের জন্য হজের কোটা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫০৪ জনের। এছাড়া রাশিয়া থেকে ১১ হাজার ৩১৮ জন, চীনের ৯ হাজার ১৯০ জন, থাইল্যান্ডের ৫ হাজার ৮৮৫ জন এবং ইউক্রেনের ৯১ জন নাগরিক হজ করতে পারবেন।

এর আগে, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, চলতি বছর মোট ১০ লাখ মানুষ হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৮৫ শতাংশ অর্থাৎ ৮ লাখ ৫০ হাজার বিদেশিকে এবার হজের অনুমতি দেওয়া হবে। সৌদি আরব থেকে দেড় লাখ মানুষ হজের অনুমতি পাবেন।

প্রত্যেক বছর বিশ্ব থেকে যতসংখ্যক মানুষ হজের অনুমতি পান তার তুলনায় মাত্র ৪৫ দশমিক ২ শতাংশ চলতি বছরে হজের অনুমতি পেয়েছেন। করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর ধরে সৌদি আরব বিদেশিদের হ