বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আব্দুল হাকিম প্রামাণিক (৬০) নামে এক মাদরাসার অসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (২৫ এপ্রিল) সাড়ে ৮টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আব্দুল হাকিম শিবগঞ্জের গোবিন্দপুর দাখিল মাদরাসার অসরপ্রাপ্ত শিক্ষক ও রামপুর ভালুঞ্জা এলাকার মৃত নজিমউদ্দিনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, পদ্মরাগ নামে একটি ট্রেন সোমবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া স্টেশন থেকে সান্তাহারের দিকে যাচ্ছিল। এমন সময় কলেজের মেইন গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল হাকিম নামে এক ব্যক্তি নিহত হন।

তিনি আরো জানান, আব্দুল হাকিম শহরের একটি ভাড়ার বাসায় পরিবারসহ বসবাস করতেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ