মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

বৃহস্পতিবার সৌদি আরবে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন।

২০১৮ সালে ইস্তাম্বুল কনস্যুলেটে সৌদি আরবের একটি টিম রিয়াদের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করে। ওই ঘটনার পর এটি সৌদি আরবে এরদোয়ানের প্রথম সফর।

ধারনা করা হচ্ছে, সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় রিয়াদের সঙ্গে অবনতি হওয়া সম্পর্ক জোরালো করতেই এরদোগান এ সফর।

মিশর, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক ঝালাই করতে চায় তুরস্ক। এছাড়া অর্থনৈতিক সহায়তার জন্যও দেশটি অনেক উপসাগরীয় রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে। কারণ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মুখে দেশটির অর্থনীতি কিছুটা হোঁচট খেয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ