শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

২ ও ৪ মের ট্রেনের টিকিট বিক্রি শুরু রাতেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২ ও ৪ মের টিকিট বিক্রির কথা জানিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (১ মে) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২ ও ৪ মের ট্রেনের টিকিট রাত থেকেই বিক্রি শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

এ দু’দিনের টিকিট একযোগে কাউন্টার ও অনলাইন থেকে পাওয়া যাবে।

রোববার (১ মে) রাত ৯টার দিকে বিষয়টি  জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আফসার উদ্দিন।

তিনি বলেন, ২ ও ৪ মের টিকিট চাঁদ দেখার ওপর নির্ভরশীল ছিল। ঈদ কবে হবে সেটি নির্ধারিত হওয়া মাত্রই এ দু’দিনের টিকিট একযোগে অনলাইনে ও কাউন্টারে বিক্রি শুরু হওয়ার কথা। এখনও বিক্রি শুরু হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই বিক্রি শুরু হবে। এদিকে অনলাইনে ইতোমধ্যে ২ মের টিকিট পাওয়া যাচ্ছে।

এর আগে গত ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৭ এপ্রিল, ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল ৩০ এপ্রিলের টিকিট ও ২৭ এপ্রিল দেওয়া হয় ১ মের টিকিট।

সকালে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, রোববার ৫ মের টিকিট বিক্রি চলছে সারা দেশ থেকে। অনলাইন ও কাউন্টারে দুইভাবেই টিকিট বিক্রি চলছে। ২ ও ৪ মের টিকিট চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ঈদ কবে হবে সেটি নির্ধারিত হওয়া মাত্রই এ দুদিনের টিকিট একযোগে অনলাইনে ও কাউন্টারে পাওয়া যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ