রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

ঈদের নামাযে ভুল হলে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি এহসানুল হক।।

ঈদের নামাযে সিজদায়ে সাহুর বিধান

নামাযে কোনো ফরয কিংবা রোকন যদি ছুটে যায় তাহলে তা নামাযের ভেতরেই সালাম ফেরানোর পূর্বে দোহরিয়ে নিতে হয়; অন্যথায় নামাজ আদায় হয় না বরং পুনরায় পড়তে হয়। আর যদি নামাযের কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সিজদায়ে সাহু দিতে হয়। তবে জুমআ ও ঈদের নামাযে কোনো ওয়াজিব ছুটে গেলে সিজদায়ে সাহু দেওয়া জরুরী নয়।

তাই ঈদের জামাত যদি বড় হয় এবং ইমাম সাহেব সিজদায়ে সাহু করলে মুক্তাদীরা বিভ্রান্তিতে পড়ে যাওয়া কিংবা মাসাআলা না জানার দরুন ভুল বুঝাবুঝির আশংকা থাকে, তাহলে সিজদায়ে সাহু না করলেও নামায সহীহ হবে৷

আর যদি জামাত ছোট হয় অথবা সিজদায়ে সাহু করলে মুক্তাদিদের বিভ্রান্তিতে পড়ারও কোনো আশংকা না থাকে, বরং সিজদায়ে সাহু না করলে বিভ্রান্তি ও হট্টগোল হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সিজদায়ে সাহু করতে হবে৷

والسهو فى صلاة العيد والجمعة المكتوبة والتطوع سواء والمختار عند المتأخرين عدمه فى الأوليين لدفع الفتنة.ﻭَﻓِﻲ ﺟُﻤُﻌَﺔِ ﺣَﺎﺷِﻴَﺔِ ﺃَﺑِﻲ اﻟﺴُّﻌُﻮﺩِ ﻋَﻦْ اﻟْﻌَﺰْﻣِﻴَّﺔِ ﺃَﻧَّﻪُ ﻟَﻴْﺲَ اﻟْﻤُﺮَاﺩُ ﻋَﺪَﻡَ ﺟَﻮَاﺯِﻩِ، ﺑَﻞْ اﻷَْﻭْﻟَﻰ ﺗَﺮْﻛُﻪُ ﻟِﺌَﻼَّ ﻳَﻘَﻊَ اﻟﻨَّﺎﺱُ ﻓِﻲ ﻓِﺘْﻨَﺔٍ.

(ﻗَﻮْﻟُﻪُ ﻭَﺑِﻪِ ﺟَﺰَﻡَ ﻓِﻲ اﻟﺪُّﺭَﺭِ) ﻟَﻜِﻨَّﻪُ ﻗَﻴَّﺪَﻩُ ﻣُﺤَﺸِّﻴﻬَﺎ اﻟْﻮَاﻧِﻲ ﺑِﻤَﺎ ﺇﺫَا ﺣَﻀَﺮَ ﺟَﻤْﻊٌ ﻛَﺜِﻴﺮٌ، ﻭَﺇِﻻَّ ﻓَﻼَ ﺩَاﻋِﻲَ ﺇﻟَﻰ اﻟﺘَّﺮْﻙِ (رد المحتار-٢/٥٦٠)
ولا ياتى الإمام بسجود السهو فى الجمعة والعيدين دفعا للفتنة بكثرة الجماعة (حاشية الطحطاوى على مراقى الفللاح.٤٦٥، الفتاوى الهندية-١/١٣٨)

 ঈদের নামাযে ইমাম অতিরিক্ত তাকবীর দিতে ভুলে গেলে

ক.

যদি ইমাম সানা পাঠ করার পর ভুলে তাকবীর না দিয়ে সূরা ফাতিহা শুরু করে এবং সূরা ফাতিহার মাঝখানে বা সূরা মিলানোর পূর্বে স্মরণ হয়, তাহলে পড়া ছেড়ে দিয়ে প্রথমে অতিরিক্ত তাকবীরসমূহ বলে তারপর আবার সূরা ফাতিহা পড়ে সূরা মিলাবে।

এক্ষেত্রে তারতীবের উল্টো করার কারণে সেজদায়ে সাহু দিতে হবে।

খ.

যদি সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার পূর্বে স্মরণ হয়, তাহলে রুকুতে যাওয়ার পূর্বেই দাঁড়িয়ে অতিরিক্ত তাকবীরগুলো দিয়ে দিবে। এক্ষেত্রে পুনরায় সূরা ফাতিহা ও সূরা মিলানোর প্রয়োজন নেই।
এক্ষেত্রেও তারতীবের উল্টো করার কারণে সেজদায়ে সাহু দিতে হবে।

نسى التكبير فى الأولى حتى قرأ بعض الفاتحة أو كلها ثم تذكر، يكبر ويعيد الفاتحة وإذا كبر بعد ما قرأ الفاتحة والسورة يكبر ولا يعيد القراءة، لأنها تمت وصحت بالكتاب والسنة، (حلبى كبير-572، رد المحتار-3/55)

 

গ.</