বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

সিলেটের হকার্স মার্কেটে আগুন, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট নগরীর লালদিঘিরপাড় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় আগুনের সূত্রপাত ঘটেছে।

মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সিলেটের বৃহত্তম এই মার্কেট মূলত পাইকারি মার্কেট হিসেবে পরিচিত।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে হকার্স মার্কেটের ৫ নং গলি থেকে এই আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে বিভিন্ন দোকানের ব্যবসায়ী ও কর্মচারীরা এসে আগুন দেখে আর্তনাদ শুরু করেন। এ সময় তাদের আহাজারিতে আশপাশের বাতাস ভারী হয়ে ওঠে।

হকার্স মার্কেটের এই এলাকায় দোকানের সংখ্যা শতাধিক। ভয়াবহ এই আগুনের ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ বলেন, সবচেয়ে বড় এ মার্কেটে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। আগুন নেভাতে বর্তমানে আমাদের ১৩টি ইউনিট কাজ করছে। পরে তদন্ত সাপেক্ষে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাব।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ