বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

পরাগ আগারওয়ালকে সরিয়ে টুইটারে নতুন সিইও আনছেন ইলন মাস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইলন মাস্ক টুইটারের জন্য নতুন সিইও ঠিক করেছেন। বর্তমান সিইও পরাগ আগরওয়ালকে সরিয়ে তাকে বসানো হবে।

৪৪ বিলিয়ন ডলারে টুইটারের বিক্রির কাজ সম্পন্ন হলে এ রদবদল হবে বলে বার্তা সংস্থা রয়টার্স এক অনামা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে।

ইলন মাস্ক গত মাসে টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরকে বলেছিলেন, সান ফ্রান্সিসকোভিত্তিক কম্পানিটির বর্তমান ব্যবস্থাপকদের ওপর তার আস্থা নেই।

পরাগ আগরওয়ালকে গত বছরের নভেম্বরে টুইটারের প্রধান নির্বাহী হিসেবে মনোনীত করা হয়েছিল। মাস্কের কাছে কম্পানির বিক্রির প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি তার ভূমিকায় থাকবেন বলে মনে করা হচ্ছে।

যে সূত্র রয়টার্সকে ইলন মাস্কের পরিকল্পনার কথা বলেছিলেন, তিনি পরাগের বদলে কাকে আনা হচ্ছে তা জানাতে অস্বীকার করেছেন।

গবেষণা প্রতিষ্ঠান ইকুইলারের তথ্য মতে, টুইটারের নিয়ন্ত্রণে পরিবর্ন আসার ১২ মাসের মধ্যে বরখাস্ত করা হলে পরাগ আগরওয়াল ৪২ মিলিয়ন ডলার পাবেন।

সূত্র: বিবিসি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ