বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

ময়মনসিংহে ঝুম বৃষ্টিতে ভিজে মুসল্লিদের ঈদের নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ থেকে

ময়মনসিংহ নগরীর আন্জুমান ঈদগাহ ময়দানে বৃষ্টিতে ভিজে পবিত্র ঈদ-উল-ফিতর এর জামআতের নামাজ আদায় করেছেন কয়েক হাজার মুসুল্লি। উক্ত মাঠে দু’টি জামাত অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩ মে)  সকাল ৮ টায় ময়মনসিংহ নগরীর আন্জুমান ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতর এর প্রথম জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে নয়টায়।

উক্ত জামআতে অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ,এমপি।

জামআতে আরো উপস্থিত ছিলেন জনাব মো: শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ। জনাব মো: এহতেশামুল আলম, সভাপতি, ময়মনসিংহ জেলা মহানগর আওয়ামীলীগ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মুসুল্লিগন।

প্রথমদিকে বৃষ্টি না থাকলেও নামাজের আগমুহূর্তে বৃষ্টি শুরু হয়।বৃষ্টির মাঝেই মুসল্লিরা বয়ান শুনেন এবং নামাজ আদায় করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ