মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জি-৭ নেতাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে জি-৭ ভুক্ত দেশের নেতারা। রাশিয়া অর্থনৈতিক কার্যক্রমকে সংকটে ফেলতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে অঙ্গীকার করেছেন এসব দেশের নেতারা। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্বের সমৃদ্ধশালী সাতটি দেশ নিয়ে জি-৭ গঠিত। এতে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যে সব ধনীরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন দিচ্ছে তাদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিচ্ছে দেশগুলো।

জি-৭ এর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, যথাযথ সময় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বিকল্প সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, যারা রাশিয়ার সাধারণ জনগণের সম্পদ নষ্ট করবে ও পুতিনকে আর্থিকভাবে সহায়তা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ