বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

যে কোনো ব্যথা উপশমের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীরে কোথাও ব্যথা অনুভব করলে ব্যথার হাত রেখে তিনবার বলবে, بِسْمِ اللّٰهِ বিসমিল্লাহ (আল্লাহর নামে) তারপর সাতবার বলবে, أَعُوْذُ بِاللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ উচ্চারণ: আ‘ঊযু বিল্লা-হি ওয়া ক্বুদরাতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যিরু।

অর্থ: যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি, তা থেকে আমি আল্লাহ্‌ এবং তাঁর কুদরতের আশ্রয় প্রার্থনা করছি।
তথ্যসূত্র: মুসলিম ৪/১৭২৮, নং ২২০২।

১. অত্যন্ত কার্যকর দোয়া। নবীজি সা. আমলটা করতে বলেছেন। এজন্য সুন্নত পালনের উদ্দেশ্যে হলেও আমলটা করতে পারি।
২. ঘরে ছোটদেরও আমলখানায় অভ্যস্ত করে তুলতে পারি। খেলতে কোথাও চোট পেয়েছে, দৌড়াতে গিয়ে পা মচকে গেছে, সাথে সাথেই যেন নিজের থেকেই আমলটা আদায় করে নেয়।

৩. তাদেরকে অভ্যস্ত করে তুলতে পারলে, ইন শা আল্লাহ অনেক বড় সমস্যা থেকেও রব্বে কারীম বাঁচিয়ে দেবেন। রব্বে কারীম তাওফীক দান করুন। আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ