মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ইস*রায়েলের বিরুদ্ধে ঐক্য*বদ্ধ কমা*ন্ড প্রতিষ্ঠা করুন: হা*নিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার নেতা ইমসাইল হানিয়া ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

দখলদার ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আখলে নিহত হওয়ার পর গতকাল (শুক্রবার) তিনি এই আহ্বান জানান। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের উচ্ছেদ অভিযানের খবর সংগ্রহ করার সময় তাকে ঠাণ্ডা মাথায় গুলি চালিয়ে হত্যা করে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় চলছে।

ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনের মুক্তি আন্দোলন এখন ‘নতুন অধ্যায়ে’ পৌঁছেছে যা ‘তীক্ষ্ণ ও কৌশলগত সিদ্ধান্ত’ প্রত্যাশা করে। ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠা করা হৃলে তা বর্ণবাদী ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনার কাজে ব্যবহৃত হবে। সাংবাদিক শিরিন আবু আখলের পাশবিক হত্যাকাণ্ড ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠাকে অনিবার্য করে তুলেছে বলেও তিনি মন্তব্য করেন।

ইসরায়েলি আগ্রাসনের মুখে তেল আবিবের সঙ্গে সব ধরনের সহযোগিতার অবসান এবং কথিত অসলো শান্তিচুক্তি বাতিলের জন্য হামাস নেতা রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় ১৯৯৩ সালে নরওয়ের রাজধানী অসলোতে ফিলিস্তিন মুক্তি আন্দেলন বা পিএলও এবং দখলদার ইসরাইল এই চুক্তিতে সই করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ