রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের সবক উদ্বোধন করবেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার কুড়তলী, খিলক্ষেতে অবস্থিত, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ১৪৪৩-৪৪ হিজরি শিক্ষাবর্ষের সবক উদ্বোধন আল্লামা মাহমুদুল হাসান।

আগামী ১৬ মে সোমবার বাদ মাগরিব মুফতি মিজানুর রহমান সাঈদ পরিচালিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ১৪৪৩-৪৪ হিজরি শিক্ষাবর্ষের সবক উদ্বোধন ও গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ'র চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশর সভাপতি, মজলিসে দাওয়াল হক বাংলাদেশের আমির, শাইখুল হাদিস, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব, জামিয়া রাহমানিয়া আজিজিয়া বসিলা, মুহাম্মদপুর, ঢাকার মুহতামিম, মাওলানা মাহফুজুল হক।

সভাপতিত্ব করবেন, হারদুয়ী রহ. ও পীর ফুলফিকার আহমদ নকশবন্দীর বিশিষ্ট খলিফা, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।

তিনি দীনিদরদিদের এ মহতি মজলিসে উপস্থিত থাকার আন্ত্রণ জানিয়েছেন।

-এটি