।।কাউসার লাবীব।।
আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪৩ হিজরি/২০২২ খ্রিস্টাব্দের দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায় মহিলা শাখায় মেধা তালিকায় ১ম হয়েছে জামিয়া নিয়ামতিয়া কওমি মহিলা মাদরাসা ও হেফজখানা যশোরের মোছা: হুমাইরা মারজান (রোল নং ২২১০৭, প্রাপ্ত নাম্বার ৮৮৫)। ২য় হয়েছে বাইতুল ফালাহ মহিলা মাদরাসা বন্দর নারায়ণগঞ্জের মোসাম্মৎ মারজিয়া আক্তার রিসা (রোল নং ০৬১৬০, প্রাপ্ত নাম্বার ৮৮০)। ৩য় হয়েছে মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা গলগণ্ডা, মোমেনশাহীর ছাদিয়া মারজান (রোল নং ১৪৬৫৮, প্রাপ্ত নাম্বার ৮৭৭)।
৪র্থ হয়েছে আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা উত্তরার মুবাশ্বিরা আক্তার (রোল নং ০৪৭৬৮, প্রাপ্ত নাম্বার ৮৭৫)। ৫ম হয়েছে হযরত ফাতিমা রা. তালিমুদ্দীন মহিলা মাদরাসা মেরাজনগর কদমতলী ঢাকার বুশরা আহমাদ (রোল নং ২০৭৪৫, প্রাপ্ত নাম্বার ৮৭৩)। যৌথভাবে ৬ষ্ঠ হয়েছে মাদানীনগর বালিকা মাদরাসা সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের মোসাম্মদ নুসরাত জাহান (রোল নং ০৭২৯৯, প্রাপ্ত নাম্বার ৮৬৮) ও আয়েশা সিদ্দিকা রা. মহিলা মাদরাসা, স্বল্প মারিয়া, সদর কিশোরগঞ্জের শিক্ষার্থী তাহেরা (রোল নং ০৭৬৪৭, প্রাপ্ত নাম্বার ৮৬৮)।
যৌথভাবে ৭ম হয়েছে হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা আশুলিয়া ঢাকার জান্নাতুল ফেরদৌস (রোল নং ১৪৬২৯, প্রাপ্ত নাম্বার ৮৬৬) ও তারবিয়াতুল উম্মাহ মহিলা মাদরাসা উত্তর খান ঢাকার জাকিয়া (রোল নং ১৫৪২৫, প্রাপ্ত নাম্বার ৮৬৬)। ৮ম হয়েছে মাদানীনগর বালিকা মাদরাসা সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের তাজরীন (রোল নং ০৭২৯৬, প্রাপ্ত নাম্বার ৮৬৩)। ৯ম হয়েছে মাদরাসা ফাতেমাতুজ্জুহরা রা. মোহাম্মদপুর ঢাকার জুয়াইরিয়া সারাহ (রোল নং ১০৮৫৯, প্রাপ্ত নাম্বার ৮৫৯)। ১০ম হয়েছে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিলা মাদরাসা উত্তর গোলাপবাগ, যাত্রাবাড়ী ঢাকার আয়েশা বিনতে রায়হান (রোল নং ১৭৪৭৬, প্রাপ্ত নাম্বার ৮৫৭)।
প্রসঙ্গত, আজ (১৯ মে) বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করেন হাইআতুল উলইয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। সভায় উপস্থিত ছিলেন হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, সদস্য আল্লামা ফরিদউদ্দিন মাসউদ, মাওলানা মাহà