শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত

বিলাসবহুল পণ্য আমদানি নিষিদ্ধ করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থনৈতিক সংকট কাটাতে বিলাসবহুল পণ্য আমদানি নিষিদ্ধ করেছে পাকিস্তান। এ সিদ্ধান্ত দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৃহস্পতিবার (১৯ মে) পাকিস্তানের গণমাধ্যম ডন এ তথ্য জানায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আর্থিকভাবে শক্তিশালী ব্যক্তিদের এ প্রচেষ্টায় নেতৃত্ব দিতে হবে যাতে কম সুবিধাপ্রাপ্তদের এ বোঝা বহন করতে না হয়, যা পিটিআই সরকার (ইমরানের দল) তাদের ওপর চাপিয়ে দিয়েছিল।

আমদানি নিষিদ্ধ হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে- গাড়ি, মোবাইল ফোন, শুকনো ফল, গৃহস্থালী জিনিসপত্র, ক্রোকারিজ, ব্যক্তিগত অস্ত্র, জুতা, ঘর সাজানোর উপকরণ, দরজা-জানালার ফ্রেম, সস, হিমায়িত মাংস, ফল, কার্পেট, টিস্যু পেপার, আসবাবপত্র, মেকআপ, চকোলেট, মিষ্টান্ন পণ্য, শ্যাম্পু, সানগ্লাস, সিগারেট, বাদ্যযন্ত্র প্রভৃতি।

এদিকে ‘জরুরি অর্থনৈতিক পরিকল্পনা’র আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব।

তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে পাকিস্তানিদের ত্যাগ স্বীকার করতে হবে। এ নিষেধাজ্ঞায় পাকিস্তানের প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার বেঁচে যাবে। সূত্র: ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ