বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

বিশ্বে করোনা আক্রান্তের সঙ্গে মৃত্যুও কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের দাপট দুদিন পর আবারও কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, শনিবার (২১ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬০ জনের। আগের দিনের চেয়ে যা কিছুটা কম। গতকাল শুক্রবার করোনায় মৃত্যুর এ সংখ্যা ছিল ১ হাজার ৭৬৩।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৫৯ হাজার ৯৯৬ জন। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৭ লাখ ৮৯ হাজার ৭০০ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ৫৪ জন। এ ভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৯৮ হাজার ৮১৭। আর মোট সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৬১ লাখ ১৭ হাজার ৫৪০ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ২৬২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৮ হাজার ৭৪১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৩৩২ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৩২৩।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৭ লাখ ৬২ হাজার ৪১৩ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৫৯৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ