মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কোয়াডের বৈঠকে যোগ দেওয়ার আগে শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। খবর বিবিসি’র।

দেশটির গভর্নর জেনারেল ডেভিড হারলি লেবার পার্টির নেতা আলবানিজকে শপথবাক্য পাঠ করান। তার সঙ্গে শপথ পড়েন নতুন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ংসহ চার মন্ত্রী।

আজ সোমবার জাপানে কোয়াডের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত নিয়ে গঠিত জোট হচ্ছে কোয়াড। মূলত চীনকে প্রতিহত করার জন্যই এই জোট গঠন হয়েছে।

জাপানের রাজধানী টোকিও-তে রওনার আগে শপথ পড়েন আলবানিজ। প্রধানমন্ত্রী হওয়ার পর আলবানিজ বলেন, প্রধানমন্ত্রী হতে পেরে সম্মানিত বোধ করছেন। নতুন সরকার হবে সাহসী, মানুষের যত্ন নেবে এবং সবাইকে নিয়ে চলবে।

গত শনিবার অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে জনগণকে ঐক্যের প্রতিশ্রুতি দেন অ্যান্থনি আলবানিজ। এর আগে সামাজিক পরিষেবাগুলোতে বিনিয়োগ এবং জলবায়ু যুদ্ধের অবসানেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ