বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে তেঁতুলের বিচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর আবারও আমদানি হচ্ছে তেঁতুলের বিচি। দেশের বাজারে চাহিদা থাকার কারণে ভারতের তামিলনাড় ও ঊড়িষ্যাসহ বিভিন্ন রাজ্য থেকে এসব তেঁতুল বিচি আমদানি হচ্ছে।

বুধবার (২৫ মে) সকালে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে চট্টগ্রামের ইকবাল ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব তেঁতুল বিচি আমদানি করছেন।

হারুন-উর রশিদ জানান, দেশের বিভিন্ন কারখানায় কয়েল তৈরির কাঁচামাল ও কীটনাশক তৈরির জন্য বেশ চাহিদা রয়েছে তেঁতুল বিচির। যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে তেঁতুল বিচি আমদানি করছে ব্যবসায়ীরা।

হিলি কাস্টমসের তথ্য-মতে, সোমবার (২৩ মে) ভারতীয় দুটি ট্রাকে ৫০ মেট্রিক টন তেঁতুলের বিচি আমদানি হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ