শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত

আফগানিস্তানে সিরিজ বো*মা হামলায় নিহত অন্তত ১৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল ও মাজার-ই-শরিফে সিরিজ বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন।

গতকাল বুধবারের (২৫ মে) এই হামলায় আহত হয়েছে আরও প্রায় অর্ধশত মানুষ।

ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে আইএস। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কাবুলের মসজিদে চালানো হামলায় ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আর মাজার-ই-শরিফে বিস্ফোরণ ঘটানো হয় একটি মিনিবাসে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৯ জন।

স্থানীয় প্রশাসন জানায়, আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। গেলো বছর আগস্টে আশরাফ ঘানি সরকারকে হঠিয়ে ক্ষমতা দখলে নেয় তালেবান। তবে বন্ধ হয়নি হামলার মতো ঘটনা। বরং সম্প্রতি দেশটিতে বেড়েছে আইএসের তৎপরতা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ