রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

সিলেটের বানভাসি মাদরাসাগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা চরখরিচার মুহতামিমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ঝাপটা কেটে উঠতে না উঠতেই দেশের সিলেটে অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যায় সহায়-সম্পত্তি হারিয়ে অসহায় হাজার হাজার পরিবার। ইতোমধ্যে বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের আলেম সমাজ। এছাড়াও  সাধ্যমত এগিয়ে এসেছেন অনেকেই।

সাধারণ ঘর-বাড়ির বাইরে অঞ্চলটির মসজিদ-মাদরাসাগুলোও ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছে।  দরস-তাসরিস নিয়ে তাদের পড়তে হয়েছে অনিশচয়তায়।

সিলেটের বন্যা-কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মাদরাসাগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের চরখরিচার জামিয়া মাহমুদিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মাসরুর হাসান।

প্রয়োজনবোধে সিলেটের বন্যা-কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মাদরাসাগুলোর শিক্ষক- ছাত্ররা চরখরিচার জামিয়া মাহমুদিয়া আরাবিয়ায় এসে বিনামূল্যে পানাহার ও দরসে বসার সেবা গ্রহণ করতে পারবেন।

জামিয়া মাহমুদিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মাসরুর হাসান জানিয়েছেন, ‘সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্থ মাদরাসার আসাতিযায়ে কেরাম ও ছাত্রদের পাশে থাকার একটা ছোট্ট প্রয়াস’।

‘আপনারা চাইলে আমাদের জামিয়া মাহমুদিয়া আরাবিয়া চরখরিচা মোমেনশাহীতে মেহমান হয়ে দরসের কাজ চালিয়ে যেতে পারেন।ইনশাআল্লাহ! আমরা সর্বাত্মক সহযোগিতা করব’।

অনেকেই মনে করছেন, ‘সিলেটের বন্যা-কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মাদরাসাগুলোর জন্য বিনামূল্যে এজাতীয় সেবা সেই অঞ্চলের আশপাশের মাদরাসাগুলোর পক্ষ থেকে ঘোষণা করা হলে এতে উপকার বেশি হত। তবে ময়মনসিংহের চরখরিচার জামিয়া মাহমুদিয়া আরাবিয়ার মুহতামিমের এই ঘোষণাতে কিছুটা হলেও স্বস্তি পাবেন আক্রান্ত এলাকার মাদরাসা সংশ্লিষ্টরা। কেউ হয়তবা জামিয়া মাহমুদিয়া আরাবিয়ার এই উদ্যোগ থেকে নিজেও অনুপ্রাণিত হয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী’।