বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

কওমি মাদরাসা ও আলেমদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুরআন ও সুন্নাহর সহীহ খেদমত নিরলসভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন ওলামায়ে কেরাম ও কওমী মাদরাসাগুলো। কওমী মাদরাসা ও জাতির বিবেক আলেমদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

গতকাল ফরিদপুর সদরের একটি মাঠে আয়োজিত বিশাল ইসলামী সম্মেলন ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ফরিদপুরের বিশষ্টি ওলামায়ে কেরাম ও মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

মুফতী ফয়জুল করী বলেন, ওলামায়ে কেরাম দেশ, ইসলাম ও মানবতার পক্ষে কাজ করে থাকেন। তারা মানুষকে ঈমান, আমল, দেশপ্রেম, খেদমতে খালক শিক্ষা দিয়ে থাকেন।

চরমপন্থা জঙ্গিবাদ, মাদক-সন্ত্রাসের ভয়াবহতা তুলে ধরে এ থেকে ফিরে আসার শিক্ষা দেন। তিনি বলেন, ওয়াজ মাহফিল দেশের হাজার বছরের একটি সংস্কৃতি। ওয়াজ মাহফিল শান্তি-সমৃদ্ধি, আদর্শ সমাজ গঠন ও সমাজ সংস্কারের অন্যতম মাধ্যম। এর মাধ্যমে মানুষকে ইহকালীন ও পরকালীন কল্যাণের পথনির্দেশ করা হয়।

সমাজের সকল অনাচার, অন্যায় এবং ভুল থেকে ফিরিয়ে মানুষকে সৎপথে ও কল্যাণের পথে চলতে উদ্ধুদ্ধ করা হয়। ওয়াজ মাহফিলে আলেমগণ ধর্মের বিশুদ্ধ বার্তা মানুষের দ্বারেদ্বারে পৌঁছে দেয়ার জন্য বহুমুখী ত্যাগ তিতিক্ষা করে থাকেন। এ সংস্কৃতি ধ্বংস করতে যারা কাজ করছে তারা ইসলাম ও মাবতার দুশমন। তারা দেশপ্রেমিক হতে পারে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ