শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আইম্মা পরিষদের ওলামা সম্মেলন স্থগিত, সংবাদ সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর উদ্যোগে কথিত ‘গণকমিশন’ কর্তৃক দেশের সম্মানিত ১১৬ জন আলেম ও ১০০০ মাদরাসার বিরুদ্ধে বানোয়াট শ্বেতপত্র এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওলামা সম্মেলন-এর প্রশাসনের অনুমতি না পাওয়ায় সম্মেলন স্থগিত করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এক সংবাদ সম্মেলন আগামীকাল ২ জুন, বৃহস্পতিবার, বেলা ১২টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে (৫৫/বি, পুরানা পল্টন, ৩য় তলায়) অনুষ্ঠিত হবে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী পীর সাহেব কারীমপুর, সিনিয়র সহ-সভাপতি বগুড়া জামিল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল হক আজাদ, আল্লামা মুফতী ওমর ফারুক সন্ধিপী, হযরত হাফেজ্জী হুজুরের জামাতা আল্লামা খালিদ সাইফুল্লাহ, ড. মাওলানা মুশতাক আহমদ, ড. মাওলানা আ.ফ.ম খালিদ হোসাইন, জামিয়াতুস সুন্নাহ’র প্রিন্সিপাল হাফেজ মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান এক যুক্ত বিবৃতিতে এ কথা জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ