শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বেফাকের উত্তরপত্র নজরে সানীর আবেদন জমা নেয়ার শেষ তারিখ ৬ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার উত্তরপত্রের নজরে সানীর সময় বাড়লো।

আজ বুধবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানাে যাচ্ছে, বিশেষ বিবেচনায় বেফাকের নজরে সানীর আবেদন জমা নেয়ার শেষ তারিখ বর্ধিত করে ৫ জিলক্বদ (৬ জুন) রােজ সােমবার করা হয়েছে। ৫ জিলকৃদের পর নজরে সানীর আবেদন জমা দেয়ার আর সুযােগ থাকবে না।

বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৭৭১৪টি মাদরাসার ২৬১৫৯৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২২৫৬৩১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১০২৭২৭ জন ও ছাত্রী ১২২৯০৪ জন। মোট পাশ করেছে ১৬৬৬৯১ জন। যার গড় পাশের হার ৭৩.৮৮। এর মধ্যে মুমতাজ ৩৩৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৬৬৫ জন, জায়্যিদ ৪০৯০৭, মাকবুল ৫৪৬৮৩ জন।

উল্লেখ্য, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয় গত ১৬ মার্চ (বুধবার)। ৯ মার্চ থেকে শুরু হয়ে পরীক্ষা পরীক্ষা চলে ৮ দিন ব্যাপী। ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় সব ধরণের অনিয়মরোধে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে বেফাক।

শরহে বেকায়া, মেশকাত এই দুই জামাতের প্রশ্নপত্র ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রে পাঠানো হয়। তবে নাহবেমীর এবং তাইসিরের প্রশ্নপত্রের বিষয়ে এই পদ্ধতি অবলম্বন করা হয়নি।

প্রসঙ্গত, ইতোমধ্যে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশসহ চারটি বোর্ডের রেজাল্ট প্রকাশ হয়েছে। জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড- এর রেজাল্ট প্রকাশ হয়েছে গত ২১ এপ্রিল, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার রেজাল্ট প্রকাশ হয়েছে (২৫ এপ্রিল, ২৩ রমজান) সোমবার। তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার রেজাল্ট প্রকাশ হয়েছে মঙ্গলবার (২৬ এপ্রিল) ২৪ রমজান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ