শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হজে এবার ১৩০ ফ্লাইট পরিচালনা করবে বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হজ ফ্লাইট ৫ জুন থেকে শুরু করবে বিমান। বিমান এ বছর নিজস্ব বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে হজযাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে। যাওয়া-আসা মিলিয়ে ৬৫টি করে মোট ১৩০টি ফ্লাইট পরিচালনা করা হবে এবারের হজে। প্রথম ফ্লাইট যাবে ৫ জুন। সবগুলোই ডেডিকেটেড ফ্লাইট হবে। জেট ফুয়েলের দাম বাড়লেও নতুন করে বিমানের ভাড়া বাড়ানো হবে না।

বুধবার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিমান এয়ারলাইন্সের ট্রেনিং সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান বিমানের এমডি ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল।

সভায় আবু সালেহ মোস্তফা কামাল বলেন, অন্যান্য বছর হজযাত্রী পরিবহণে বিমান দুই থেকে আড়াই মাস পর্যন্ত সময় পেত। এবার এক মাসেরও কম সময় পেয়েছে। নির্ধারিত সময় তথা ৫ জুন থেকেই হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

হজযাত্রায় উড়োজাহাজ লিজ নেওয়া হবে কিনা জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এবার কোনো উড়োজাহাজ লিজ নেওয়া হচ্ছে না।

সভায় উপস্থিত ছিলেন-বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অফ ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামুল হক তালুকদার, ফ্লাইট অপারেশন্স পরিচালক ক্যাপ্টেন সিদ্দিকুর রহমান, বিএফসিসির মহাব্যবস্থাপক শামসুল করিম, প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং এয়ার কমোডর ড. মো. মাহবুব মাহবুব জাহান খান, গ্রাহক সেবার পরিচালক মো. সিদ্দিকুর রহমান, বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ যাহিদ হোসেন, ইঞ্জিনিয়ারিং সেকশনের এয়ার কমোডর মৃধা মো. একরামুজ্জামান প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ