শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বেথেলহামে শরণার্থী শিবিরে ফিলিস্তিনিকে হ*ত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে আইমান মুহাইসেন (২৯) নামে এক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছেন ইসরাইলি সেনারা।

বৃহস্পতিবার ফিলিস্তিনের পুরনো ও ঐতিহাসিক শহর বেথেলহামের বাইরে ধাইশাহ শরণার্থী শিবিরে এ হামলার ঘটনা ঘটে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর এএফপির।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেথেলহামের বাইরে ধাইশাহ শরণার্থী শিবিরে এ সংঘর্ষ হয়। নিহত ফিলিস্তিনি নাগরিকের নাম আইমান মুহাইসেন। তার বয়স ২৯ বছর।

এ সংঘর্ষের ব্যাপারে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে বুধবার অধিকৃত পশ্চিমতীরের আরুব শরণার্থী ক্যাম্পে এক ফিলিস্তিনি নারীকে বুকে গুলি করে হত্যা করেছেন ইসরাইলের সেনারা।

এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ হত্যাকাণ্ডটি দখলদার বাহিনী কর্তৃক পরিচালিত ধারাবাহিক অপরাধ এবং হত্যাকাণ্ডের অংশ।

চলতি বছরের শুরু থেকেই ফিলিস্তিনের অভ্যন্তরে ইসরাইলের হামলার ঘটনা বেড়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের সেনারা ১ জানুয়ারি থেকে ৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ