শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রাশিয়ার নিষেধাজ্ঞায় জার্মানির ক্ষতি বছরে ৫০০ কোটি ইউরো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নিষেধাজ্ঞার কারণে বছরে অতিরিক্ত ৫০০ কোটি ইউরো খরচ করতে হবে জার্মানির।

শিল্প প্রতিনিধিদের উদ্ধৃত করে দেশটির সাপ্তাহিক ওয়েল্ট এম সনট্যাগ জানিয়েছে, গ্যাজপ্রম জার্মানিয়া এবং এর সহযোগী সংস্থাগুলিকে রাশিয়ার নিষেধাজ্ঞা কারণে ব্যবহারকারীদের প্রতিস্থাপন গ্যাসের জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে হবে। খবর আল-জাজিরার।

অতিরিক্ত ব্যয় করা অর্থের পরিমাণ হবে বছরে ৫ শত কোটি ইউরো।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে কোম্পানিটিকে ট্রাস্টি ব্যবস্থাপনার অধীনে নিয়েছে বার্লিন। এর পর রাশিয়া গত মে মাস থেকে গ্যাজপ্রমের জার্মান সহযোগী ‘গ্যাজপ্রম জার্মানিয়ার’ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

সরবরাহ বন্ধ করার পর থেকে শক্তি নিয়ন্ত্রক বুন্দেসনেতজাজেন্তুরকে ট্রাস্টি হিসেবে জার্মান পৌরসভার ইউটিলিটি এবং আঞ্চলিক সরবরাহকারীদের সঙ্গে সরবরাহ চুক্তি পূরণ করতে বাজারে প্রতিস্থাপন গ্যাস কিনতে হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ