শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে পুলিশের এলোপাতাড়ি গুলি, নারীসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে এলোপাতাড়ি গুলিতে দুইজন নিহত হয়েছেন। দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যের এলোপাতাড়ি গুলিতে মোটরসাইকলে আরোহী এক নারী নিহত হয়েছেন। এসময় ওই পুলিশ নিজেও রাইফেল মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত নিরাপত্তারক্ষী এলোপাতাড়ি গুলি চালায়।

কলকাতা পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটানা ঘটে। পরে গুলি চালিয়ে নিজেকেও শেষ করে দেন ওই নিরাপত্তারক্ষী। আরও বেশ কয়েকজনের শরীরে গুলি লেগেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

জানা গেছে, সম্প্রতি ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কাজে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশ মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০-১৫ রাউন্ড গুলি চালান তিনি। তারপর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন। ওই পুলিশের ছোড়া গুলি গিয়ে লাগে এক নারীর গায়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুক্রবার পার্ক সার্কাস মোড়ে একটি সংগঠনের সমাবেশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার মধ্যে এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ